স্টাফ রিপোর্টার
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মশোরহাটী স্পোর্টিং ক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১৬ দলীয় নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মশোরহাটী স্পোর্টিং ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জালাল মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক হারুন আর রশিদ ও রেজওয়ান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মশোরহাটী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক তুহিন শেখ।