1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান চাপায় পুলিশের দুই কর্মকর্তা নিহত - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান চাপায় পুলিশের দুই কর্মকর্তা নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

কুষ্টিয়া প্রতিনিধি ।
কুষ্টিয়ার ভেড়ামারা লালন শাহ সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় কাভার্ড ভ্যান চাপায় পাবনা জেলায় কর্মরত পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) দুই কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে কুষ্টিয়ার লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন- পাবনা জেলা ডিএসবির ঈশ্বরদী জোনের ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম এবং এএসআই কায়েস উদ্দিন।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান ও ঈশ্বরদী থানার ওসি মো. মনিরুজ্জামান কাভার্ড ভ্যান চাপায় ডিএসবির দুজন কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইন্সপেক্টর মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রামে এবং এএসআই কায়েস উদ্দিনের বাড়ি রাজশাহী জেলার তানোর থানার রাতৈল গ্রামে।
ঈশ্বরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম মাত্র একদিন আগে অর্থাৎ গত সোমবার ঈশ্বরদী থানা জোনে যোগদান করেন। মঙ্গলবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে তিনি এএসআই কায়েস উদ্দিনকে সঙ্গে নিয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় পরিদর্শনে বের হন। এ সময় লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে টোল প্লাজার কাছে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দু’জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তবে কাভার্ড ভ্যানটি আটক করা যায়নি । নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার
হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থল থেকে জানান, প্রাথমিক আইনি
প্রক্রিয়া শেষে মরদেহ পাবনায় পাঠানো হবে। কাভার্ড ভ্যানটি শনাক্ত ও আটকে অভিযান চলছে।
বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar