1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।
যশোর জেলা কৃষি শ্রমিক ইউনিয়ন ও মানবসেবা ট্রেডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নামমাত্র জামানতের বিনিময়ে দুই কক্ষবিশিষ্ট ঘর, বাথরুম, পানির ট্যাংকি ও সাবমারসিবল পাম্প স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটি প্রায় পাঁচ হাজার গ্রাহকের কাছ থেকে এ টাকা হাতিয়ে নেয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভুক্তভোগীরা সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ফাতেমা খাতুন। তিনি জানান, মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মুরাদ হোসেন ও স্বরূপদাহ গ্রামের শফিকুজ্জামান ২০২৪ সালের নভেম্বরে মাসে মণিরামপুর, অভয়নগরসহ ৮ উপজেলায় যশোর জেলা কৃষি শ্রমিক ইউনিয়ন ও মানবসেবা ট্রেডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খোলেন। এরপর তাদের ২৫জনকে মাঠ কর্মী হিসেবে নিয়োগ দেন। বিদেশী সহয়াতায় নামমাত্র মূল্যে বাড়ি, বাথরুম, সাবমারসিবল ও সোলার লাইট স্থাপনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব দেন। তারা গ্রামে গ্রামে ঘুরে পাঁচ হাজার গ্রাহক সংগ্রহ করেন। যাদের কাছ থেকে বিভিন্ন সময় প্রায় ৪ কোটি টাকা আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানে জমা দেয়া হয়। এক বছর অতিবাহিত হলেও কোন গ্রাহককে ঘর, বাথরুম, সাবমারসিবল ও সোলার লাইট কিছুই স্থাপন করে দেওয়া হয়নি। গত দুই মাস আগে মুরাদ ও শফিকুজ্জামান আত্মগোপনে চলে যান। এখন গ্রাহকরা তাদের টাকা ফেরত পেতে তাদের উপরে চাপ সৃষ্টি করছে।

তিনি আরও জানান, মুরাদ ও শফিকুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তারা উল্টো প্রতারণার মামলা ও ক্ষয়ক্ষতির হুমকি ধামকি দিচ্ছে। এ অবস্থায় মাঠকর্মী হিসেবে থাকা তারা ২৫ জন দিশেহারা হয়ে পড়েছেন। ওই দুই প্রতারকের বিরুদ্ধে থানায়, সেনাবাহিনী ক্যাম্পসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার মেলেনি। এমতাবস্থায় সংবাদ সম্মেলনে ওই দুই প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ ক্ষতিগ্রস্তদের টাকা উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে প্রতারণা শিকার মাঠকর্মী সালমা খাতুন, বেবি খাতুন, তিথি ইয়িসমিন, লিশা বেগম, মিনা খাতুন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar