1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএল এ দল পেলেন ফিজ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএল এ দল পেলেন ফিজ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩০০ জন খবরটি পড়েছেন

|সাব্বির হোসেন, টেলিগ্রাফ বাংলাদেশ|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আইপিএলে রেকর্ড গড়ে দল পেলেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ মূল্যে ( বাংলাদেশী মুদ্রায় প্রায় ১২ কোটি ২৩ লাখ টাকা ) তাকে দলে ভিড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্স।

২০২৬ সালের মার্চ মাসে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন মুস্তাফিজ। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে আইপিএল নিলামে বাংলাদেশিদের সর্বোচ্চ মূল্য পাওয়ার আগের রেকর্ড ভেঙে দেন তিনি।

এর আগে আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান। ২০২১ সালে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

মাশরাফী বিন মর্তুজা, সাকিব আল হাসান ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে এটি তার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

এদিকে ২০২৬ মৌসুমের আইপিএল নিলামে মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশ থেকে আরও ছয়জন ক্রিকেটারের নাম তালিকাভুক্ত রয়েছে। তারা হলেন—রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম হাসান শাকিব এবং রাকিবুল হাসান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar