1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে সাবেক স্ত্রীর গলা কাটল স্বামী - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে সাবেক স্ত্রীর গলা কাটল স্বামী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ জন খবরটি পড়েছেন

কালীগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে সাবেক স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী নারী এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত হানিফ আলী দীর্ঘদিনের মাদকাসক্ত। এই মাদকাসক্তিকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ আগে তার স্ত্রী হালিমা খাতুনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে হালিমা তার দুই মেয়েকে নিয়ে আলাদা বাড়িতে ভাড়া থাকতেন এবং মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন।

আক্রমণ ও প্রেক্ষাপট– প্রতিবেশীরা জানান, বিচ্ছেদের পর থেকেই হানিফ কয়েক দফা হালিমার ওপর হামলা চালায়। মঙ্গলবার দুপুরে সে পুনরায় হালিমার ঘরে ঢুকে নেশার টাকা দাবি করে। হালিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে হানিফ ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে হালিমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং হানিফকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।

চিকিৎসা ও আইনি ব্যবস্থা আহত হালিমাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার শ্বাসনালি ও সংলগ্ন অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাকে জরুরি ভিত্তিতে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত হানিফ আলীকে আটক করে। পরে হালিমার ভাইয়ের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বুধবার সেই মামলায় হানিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar