1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাদি হ'ত্যা'র বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বি'ক্ষো'ভ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

হাদি হ’ত্যা’র বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বি’ক্ষো’ভ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ জন খবরটি পড়েছেন

|লিখন সরকার, জবি প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্বজিৎ চত্বরে সমবেত হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে তাঁতিবাজার এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন তারা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের কণ্ঠে শোনা যায়— ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘লীগ ধর, জবাই কর’, ‘মুক্তি চাইলে ছাড়ো ভারত ভক্তি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’—সহ নানা প্রতিবাদী স্লোগান। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তোলা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “জুলাইয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির স্বপ্ন নিয়ে যে সরকারের ওপর আস্থা রেখেছিলাম, সেই সরকার আজ আমাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তারা ভারতের প্রভাবের কাছে নতিস্বীকার করেছে। জুলাইয়ের শহীদরা এ জন্য জীবন দেয়নি।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar