প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের চিতলমারীতে এক কেজির বেশি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম জিহাদ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানার এসআই দিবাকর, এএসআই সজল ও এএসআই অনিচুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকসহ জিহাদকে হাতেনাতে আটক করা হয়।
আটক জাহিদুল ইসলাম জিহাদ উপজেলার মচন্দপুর গ্রামের জুলফিকার আলী শেখের ছেলে।
এ ঘটনায় চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর– ০৭, তারিখ: ১৮/১২/২০২৫।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।