1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবের হামলাকারী মিনহাজ গ্রেপ্তার - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবের হামলাকারী মিনহাজ গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লোহাগাড়ায় জুলাই শহীদ ইশমামের বড়ভাই মোহাম্মদ মুহিবের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী মিনহাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসামিকে ধরতে গেলে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতো শনিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার বটতলী এলাকায় মোহাম্মদ মুহিবের ওপর সন্ত্রাসী হামলা চালায় মিনহাজ ও তার সহযোগীরা। হামলায় মুহিব গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ অভিযানে নামে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়ার বড়হাতিয়ায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মিনহাজকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় সে পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশের এক সদস্য আহত হন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মিনহাজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর না ঘটে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar