1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন
নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

|নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কোনাউর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে শনিবার মধ্যরাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কোনাউর গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে চুরির সন্দেহে এক ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

‎পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিকে শ্বাসরুদ্ধ ও মাথায় আঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‎নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাড়ির মালিক মোহাম্মদ আলীসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar