1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে দুটি ড্রাম ট্রাকচালকের অর্থদন্ড - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

দৌলতপুরে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে দুটি ড্রাম ট্রাকচালকের অর্থদন্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি পরিবহনের সময় দুইটি ড্রাম ট্রাক আটক করা হয়েছে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ট্রাকের চালককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে  বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি পরিবহন কাজে ব্যবহৃত  মাটিসহ দুইটি ড্রাম ট্রাক আটক করা হয়। 
ট্রাক দুটি ইটভাটার কাজে ব্যবহারের উদ্দেশ্যে মাটি পরিবহন করছিল এবং প্রয়োজনীয় কাগজপত্র
প্রদর্শনে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  সড়ক পরিবহন আইনে দণ্ডিত হয় ট্রাকের দুই
চালক উপজেলার আল্লারদর্গা এলাকার আফাজ উদ্দিন এর ছেলে মনিরুল ইসলাম এবং বেগুনবাড়িয়া
গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহমেদ। 

ভ্রাম্যমান আদালতে দুই ট্রাক চালক কে পৃথকভাবে ২০ হাজার টাকা করে জরিমানা করেন, অনাদায়ে
এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলার
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাস। অভিযানে দৌলতপুর থানা
পুলিশের পক্ষ থেকে  সার্বিক সহায়তা প্রদান করেন থানার ওসি মো. আরিফুর রহমান।

সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহন পরিবেশ ও
জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar