1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইটনায় মুরগি কিনতে গিয়ে প্রাণ গেল ক্রেতার - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ইটনায় মুরগি কিনতে গিয়ে প্রাণ গেল ক্রেতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

ইতনা সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুরগি কিনতে গিয়ে সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডার জেরে এক ক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় আলগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আইয়ুব আলী (৬৮), তিনি সদর ইউনিয়নের বাসিন্দা এবং এয়াকুব আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, আইয়ুব আলী ওই গ্রামের আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে গেলে সেখানে সিরিয়াল নিয়ে মুজিবুর মিয়ার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীকে কিলঘুষি ও মারধর শুরু করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্য বাহার উদ্দিন বলেন, মুরগি কেনার সময় সিরিয়াল নিয়ে তর্কের জেরে সাব্বিরসহ তিন-চারজন মিলে আইয়ুব আলীকে পিটিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar