1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শহীদ ইশমামুল হকের ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় লোহাগাড়ায় মামলা ও অভিযান অব্যাহত - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

শহীদ ইশমামুল হকের ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় লোহাগাড়ায় মামলা ও অভিযান অব্যাহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হককে (২২) ছুরিকাঘাতে আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহত মুহিবুল হক নিজেই বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলাটি দায়ের করেন। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়ার মৃত নুরুল হকের পুত্র।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—মোহাম্মদ মিনহাজ (২২), মোহাম্মদ জিহাদ ওরফে জিহাব (২৪), সুরাইম কবির তাসিন (২৫), বাহার উদ্দিন (৩৮), মোহাম্মদ জালাল উদ্দিন (৩৩), হামিম হোসেন রবিন (২৮), মোহাম্মদ পারভেজ (৩৪), মাকসুদুর রহমান মাসুক (৩০), ইমাম হোসেন আবিদ (২৬), জিহান (২৫), শেখ ছোটন (৩২), একেএম পারভেজ (৩৫), রিদুওয়ান (২৫) ও মুফিদুল কবির (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশন সংলগ্ন আইস পার্কের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা মিনহাজের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মুহিবুল হক। হামলার পরপরই মিনহাজ ও জিহাব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়া মাল পুকুরিয়া এলাকায় একটি বসতঘরে আত্মগোপনে রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে মিনহাজ ও বাহার উদ্দিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন বলেন, শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হককে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar