1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া (যশোর) উপজেলা প্রতিনিধি।

যশোরের বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন, রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের স্বপন অধিকারীর ছেলে আকাশ অধিকারী (২৫), একই গ্রামের বাবর আলীর ছেলে বাদল হোসেন (২৩) ও কয়ালখালী গ্রামের মফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২৬)।

জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রায়পুর বাজারের সোহেল স্টেশনারির মধ্যে মাদক সেবনের আসর বসে। খবর পেয়ে রায়পুর ক্যাম্প পুলিশের একটি দল অভিযান চালিয়ে দোকান মালিক সোহেলসহ আকাশ ও বাদলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। দণ্ডিতরা এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে পরিচিত।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলাব্যাপী মাদক সেবন ও কারবারিদের একটি তালিকা তৈরি হচ্ছে। মাদককে উৎখাত করতে না পারলে গোটা সমাজ অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।   

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar