1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়া সীমান্তে ১৪ ভারতীয়কে পুশইনে বাধা দিল বিজিবি - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

কুষ্টিয়া সীমান্তে ১৪ ভারতীয়কে পুশইনে বাধা দিল বিজিবি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন বাংলা ভাষাভাসি ভারতীয় নাগরিককে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর নজরদারী ও নিরাপত্তা ব্যবস্থার কারণে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সীমান্ত এলাকার আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পুশইনের চেষ্টা করেছিল তারা।

পুশইন করার চেষ্টা করা ব্যক্তিরা হলো ভারতীয় বাংলা ভাষাভাসি মৃত হারুন শেখের ছেলে শেখ জব্বার
(৭২); তার চার ছেলে শেখ হাকিম (৪৩), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩২) ও শেখ বান্টি (৩০); শেখ
ওকিলের স্ত্রী শাবেরা বিবি (৩০); শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৩৮); শেখ রাজার স্ত্রী মাইনু
বিবি (২৫); শেখ জব্বারের স্ত্রী আলকনি বিবি (৬২); মৃত শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৯০);
শেখ ওকিলের মেয়ে শাকিলা খাতুন (১১); এবং শেখ রাজার সন্তান নাছরিন আক্তার (১২), শেখ তাওহিদ
(১১) ও আড়াই বছর বয়সী শেখ রুহিত।

বিজিবি সুত্র জানায়, পরিস্থিতির প্রেক্ষিতে বিএসএফের আহ্বানে কোম্পানি কমান্ডার পর্যায়ে
একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ
মহিষকুন্ডি বিওপি‘র সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল এবং ১৪৬
বিএসএফ-এর নিউ উদয় কোম্পানি কমান্ডার এসি অনিল কুমারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল
বৈঠকে অংশ নেন। আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ১৫৪/০৭ এস-এর
নিকটবর্তী, ভারতের অভ্যন্তরে অবস্থিত চাইডোবা মাঠে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট
পর্যন্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবি কোম্পানি কমান্ডার বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশইনের ঘটনায় জোরালো
প্রতিবাদ জানান এবং তাদের দ্রুত ফেরত নেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে শূন্য লাইনে
অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই করা হলে তারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত
হয়। এরপর বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি
জানান, সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে বাংলাভাষাভাসি ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা করা
হলে ৪৭ বিজিবির টহলরত সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ওই
নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar