1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গাপানিতে পৈনাল স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী; প্রধান অতিথি দীপেন দেওয়ান - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

রাঙ্গাপানিতে পৈনাল স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী; প্রধান অতিথি দীপেন দেওয়ান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, ​রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি পার্বত্য জেলা সদরের রাঙ্গাপানি এলাকায় উৎসবমুখর পরিবেশে পৈনাল স্পোর্টস ক্লাব আয়োজিত ‘আন্তঃব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’-এর পর্দা নামলো। আজ ২৭ ডিসেম্বর, শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ক্লাব প্রাঙ্গণে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান।

পুরস্কার বিতরণীকালে প্রধান অতিথি দীপেন দেওয়ান বলেন, সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। পার্বত্য অঞ্চলের তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে পৈনাল স্পোর্টস ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন এলাকায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।

শীতকালীন এই টুর্নামেন্টে এলাকার একাধিক দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের নেতৃবৃন্দ এবং শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আবহ তৈরি হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar