1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাত নামলেই ট্রাকের রাজত্ব, প্রশ্নের মুখে নজরদারি ও নিয়ন্ত্রণ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

রাত নামলেই ট্রাকের রাজত্ব, প্রশ্নের মুখে নজরদারি ও নিয়ন্ত্রণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৫২ জন খবরটি পড়েছেন

রাত নামলেই ট্রাকের রাজত্ব, প্রশ্নের মুখে নজরদারি ও নিয়ন্ত্রণ
মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান ও পার্শ্ববর্তী এলাকায় রাত নামলেই শুরু হয় মাটিবাহী ট্রাকের অবাধ চলাচল। স্থানীয়দের অভিযোগ, গভীর রাত থেকে ভোর পর্যন্ত সারিবদ্ধভাবে মাটিভর্তি ট্রাক চলাচল করে, যা এলাকায় ভয়াবহ শব্দদূষণ সৃষ্টি করছে এবং জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী জানায়, মাত্র কয়েক মিনিটের মধ্যেই একাধিক ট্রাক দ্রুতগতিতে চলাচল করতে দেখা যায়। ট্রাকের বিকট শব্দে ঘুম ভেঙে যাচ্ছে শিশু ও বৃদ্ধদের। অনেক ক্ষেত্রে গভীর রাতে স্কেভেটর দিয়ে জমির মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে যেমন কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে উত্তর কলাউজান ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বশিরুল আলম শরীফ বলেন, রাতের আঁধারে ট্রাকে ট্রাকে যেভাবে মাটি পরিবহন করা হচ্ছে, তা পরিবেশ সংরক্ষণ আইন ও প্রচলিত নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। কারা এই অবৈধ মাটি বাণিজ্যের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা জরুরি। প্রশাসনের নীরবতা এ ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, এই অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসন যদি নির্দেশনা দেয়, তবে আমার ওয়ার্ডে চলাচলরত মাটিভর্তি ডাম্পার আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে আমি প্রস্তুত। জনগণের জীবন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আমি আপসহীন।

স্থানীয়দের দাবি, দ্রুত ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা করে অবৈধ মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এই অবৈধ মাটি বাণিজ্য এলাকায় স্থায়ী পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তা পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar