1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জীবননগরে যুবদলের বহিস্কৃত নেতা জাহিদের  দোকান হতে অস্ত্র গোলাবারুদ উদ্ধার - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

জীবননগরে যুবদলের বহিস্কৃত নেতা জাহিদের  দোকান হতে অস্ত্র গোলাবারুদ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ জন খবরটি পড়েছেন

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জীবননগরে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করেছে। অভিযান কালে জাহিদের বাইসাইকেলের দোকান হতে বিদেশে পিস্তল, গুলি, নির্যাতন চালানো ব্যাটন, মোবাইল ফোন, একাধিক সিম কার্ডসহ যুবদলের বহিষ্কৃত বিতর্কিত গাজী জাহিদ ওরফে ভাংড়ি জাহিদকে (৩৬) আটক করেছে। রোববার ভোরে চুয়াডাঙ্গা যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। আটকৃত জাহিদ মহানগর দক্ষিণপাড়া নুরুল ইসলামের ছেলে।

সূত্রে জানা যায় চুয়াডাঙ্গা যৌথ বাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন-এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়। অভিযানকালে শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামিনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও নির্যাতন চালানোর কাজে ব্যবহারিত একটি ব্যাটন উদ্ধার করা হয়। এ সময় শোরুমের মালিক গাজী জাহিদ হাসান ওরফে ভাংড়ি জাহিদকে আটক করা হয়।

আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম নুরুল ইসলাম। আটক গাজী জাহিদ জীবননগর পৌর যুবদলের নেতা ছিলেন। বিতর্কিত কর্মকান্ডের কারণে চলতি বছরের প্রথম দিকে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জীবননগর পৌর যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম জানান জাহিদ বিএনপি কিংবা যুবদলের কেউ না তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ছয় মাস আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপি কিংবা যুবদলের সাথে তার কোন সম্পর্ক নেই। দল তার দায় নেবে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar