দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ৪৭ বিজিবির অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ ডিসেম্বর রোববার সকাল ১০টার সময় মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানা পিলার ১৫৩/৫-এস হতে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাবিলদার মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল অভিযানটি পরিচালনা করে।
অভিযান চলাকালে বাংলাদেশী নাগরিক মোঃ হাসিম আলী (৪৩), পিতা- মোঃ আব্দুল আজিজ, গ্রাম- শিতলাই, পোস্ট- শিতলাই, থানা- দামপুরা, জেলা- রাজশাহীকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় ১৩ বোতল মদ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৫০০ টাকা বলে বিজিবি জানিয়েছে। আটক আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।