1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পলাশবাড়ীতে খড়ের পালায় বারবার আগুন, নিরাপত্তাহীনতায় এক পরিবার - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

পলাশবাড়ীতে খড়ের পালায় বারবার আগুন, নিরাপত্তাহীনতায় এক পরিবার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ জন খবরটি পড়েছেন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী গ্রামে একটি কৃষক পরিবারের খড়ের পালায় (গো-খাদ্য) বারবার আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত চার দিনে তিন দফায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। 

আজ রোববার (২৮ ডিসেম্বর) পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মোছাঃ তানজিনা আকতার সেতু এসব অভিযোগ করেন। তানজিনা আকতার ওই গ্রামের মাজিজুস সোবাহান মাজু মেম্বারের মেয়ে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তানজিনা আকতার বলেন, গত ২৪, ২৬ এবং সর্বশেষ ২৭শে ডিসেম্বর গভীর রাতে পরিকল্পিতভাবে তাদের বাড়ির খড়ের পালায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে গবাদি পশুর বিপুল পরিমাণ খাদ্য ভস্মীভূত হয়ে তাদের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

তানজিনা অভিযোগ করেন, গতকাল (২৭ ডিসেম্বর) আগুন দেওয়ার সময় তারা অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে শনাক্ত করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম নিরোন মন্ডল। তিনি একই গ্রামের মৃত মিরু মন্ডলের মেজো ছেলে। 

তিনি আরও বলেন, “বারবার আগুন দেওয়ার ঘটনায় আমরা পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু অভিযোগ করার পর থেকে নিরোন মন্ডল ও তার সহযোগীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা এখন প্রকাশ্যে আমাদের পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। “সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে অভিযুক্ত নিরোন মন্ডলকে গ্রেপ্তার এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধা জেলা পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খড়ের পালায় আগুন দেওয়ার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar