1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি সেবা জনবান্ধব লক্ষ্যে দপ্তর প্রধানদের সাথে ৪৫টি পেশার মানুষের মতবিনিময় - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা

সরকারি সেবা জনবান্ধব লক্ষ্যে দপ্তর প্রধানদের সাথে ৪৫টি পেশার মানুষের মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে সরকারি সেবা আরও জনবান্ধব ও সহজলভ্য করার লক্ষ্যে দপ্তর প্রধানদের সাথে ৪৫টি পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে সরকারি সেবায় স্থানীয় জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিতকরণে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক–এর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর গ্রীন কোয়ালিশন এর সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবীব, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন এর সভাপতি মো. সাইফুদ্দিন সিদ্দিক, সাধারণ সম্পাদক এস.এম জান্নাতুল নাঈম, গ্রীন কোয়ালিশন এর সাধারণ সম্পাদক কিরণ শংকর চট্টোপাধ্যায় এবং কৃষক, জেলে, বনজীবী, আদিবাসী, মৎস্য চাষী, ঋষিসহ উপজেলার ৪৫টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।

সভায় পেশাজীবীরা সরকারি সেবা পেতে গিয়ে বঞ্চনা ও হয়রানির শিকার হওয়াসহ নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সেবা সহজলভ্য ও জনবান্ধব করার আহবান জানান। পরে দপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের সেবা, সেবা প্রাপ্তির প্রক্রিয়া, সেবাদানে বিদ্যমান সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন এবং সেবা জনবান্ধব ও সহজলভ্য করার আশ্বাস দেন।

বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar