1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খাগড়াছড়ি গোল্ডকাপ ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

খাগড়াছড়ি গোল্ডকাপ ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ জন খবরটি পড়েছেন

এস চাঙমা সত্যজিৎ 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্টাফ রিপোর্টার। 

খাগড়াছড়ি পার্বত্য জেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নবম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও পঞ্চম জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়।  

ঐতিহ্যবাহী খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। 

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় দীঘিনালা উপজেলা ও লক্ষীছড়ি উপজেলার দল। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ৮ই জানুয়ারী গোল্ডকাপ ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন করা হবে। জেলার ৯টি উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভাসহ মোট ১০টি দল খেলায় অংশ গ্রহণ করছে। 

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ির এনএসআই এর যুগ্ম পরিচালক মো. মঞ্জুর আলম, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুছাম্মাৎ রুমানা আক্তার, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ক্রিড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar