1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মায়ের সংগ্রাম, সন্তানের স্বপ্ন: দারিদ্র্যের বিরুদ্ধে নীরব যুদ্ধ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা

মায়ের সংগ্রাম, সন্তানের স্বপ্ন: দারিদ্র্যের বিরুদ্ধে নীরব যুদ্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন

।। প্রিন্স মন্ডল অলিফ ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


দারিদ্র্য, অসুস্থতা আর অনিশ্চয়তার সঙ্গে প্রতিদিন যুদ্ধ করেই বেঁচে আছেন এক অসহায় মা। গোয়ালে নেই গরু, পকেটে নেই টাকা, তবুও জমিতে ধানের চারা রোপণ না করলে পরিবারের মুখে ভাত জুটবে না—এই বাস্তবতা তাঁকে বাধ্য করেছে নিজের কাঁধে লাঙ্গল-জোয়াল তুলে নিতে।

বাগেরহাটের চিতলমারী উপজেলার চর বানিয়ারি ইউনিয়নের উমোজুড়ি গ্রামের এই নারী (৪৫) নিজের দুই কিশোর সন্তানকে সঙ্গে নিয়েই এক বিঘা জমি চাষে নেমেছেন। ক্লান্ত শরীর, ক্ষুধার্ত পেট আর ভাঙা মনে শুধু একটাই আশা-এই জমিতে ফসল ফললে অন্তত বছরটা না খেয়ে থাকতে হবে না।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “গরু নেই, টাকা নেই। তবুও জমি চাষ না করলে বাঁচবো কীভাবে? তাই ছেলেদের নিয়েই হাল ধরেছি। অনেক মানুষ কষ্টের পর সুখ পায়, কিন্তু আমার জীবনে আদৌ সুখ আছে কিনা আল্লাহই ভালো জানেন।”

তিনি আরও বলেন, “সুখ থাকলে কি মা তার ছোট ছেলেদের নিয়ে লাঙ্গল টানে? ওদের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। দুই ছেলে-সুধাংশু বাড়ৈ (১৮) ও সজল বাড়ৈ (১৫)-স্থানীয় চরবানিয়ারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। সংসারের অভাব-অনটনের কারণে ওদের লেখাপড়া চালানোই এখন সবচেয়ে বড় যুদ্ধ।”

সহায়তার আশায় কণ্ঠ ভারী হয়ে আসে তাঁর। বলেন, “কেউ যদি সামান্য সহযোগিতা করে, তাহলে ছেলেদের পড়াশোনা আর সংসারটা একটু বাঁচাতে পারি। সারাজীবন কৃতজ্ঞ থাকবো।”

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ‘ টেলিগ্রাফ বাংলাদেশ ’-এর প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে নাম প্রকাশ না করেই নিজের জীবনের এই করুণ বাস্তবতার কথা তুলে ধরেন তিনি।

স্থানীয় বাসিন্দা কমলেশ চক্রবর্তী বলেন, “এই পরিবার আমাদের গর্ব, আবার আমাদের বিবেকের প্রশ্নও। অভাবের কারণে অনেক সময় এক বিঘা জমি চাষের খরচ জোগাড় করাই তাদের পক্ষে সম্ভব হয় না। অথচ দুই সন্তান নিয়মিত স্কুলে পড়ে। এই পরিবারটির পাশে দাঁড়ানো এখন আমাদের সবার দায়িত্ব।”

এই মায়ের জীবনসংগ্রাম যেন শুধু একটি পরিবারের গল্প নয়—এটি গ্রামীণ বাংলাদেশে অসংখ্য অসহায় মায়ের নীরব কান্নার প্রতিচ্ছবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar