1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফকিরহাটে সূর্যের দেখা নেই, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা

ফকিরহাটে সূর্যের দেখা নেই, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ,ফকিরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আজও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড শীতে মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। চরম শীতের কারণে কৃষকরা জমিতে যেতে পারছেন না এবং দিনমজুররাও কাজের সন্ধানে বের হতে পারছেন না। ফলে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশার কারণে সড়ক যোগাযোগেও দেখা দিয়েছে ভোগান্তি।

শীতের প্রভাবে উপজেলার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সূর্যের দেখা না মেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীত থেকে রক্ষা পেতে গরিব ও অসহায় মানুষজনের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও শীতবস্ত্র বিতরণসহ দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar