1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কাউখালীতে ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

কাউখালীতে ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

রাঙ্গামাটির কাউখালীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। গত ২৯ ডিসেম্বর (রোববার) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্ট এলাকায় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়।তল্লাশিকালে পিকআপ ভ্যানটি থেকে ২৬টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫টি করে স্যালাইনের প্যাকেট ছিল এবং প্রতিটি প্যাকেটে ১ লিটার করে মোট ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া যায়।

উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ২৫ হাজার টাকা। পুলিশ মাদকসহ পরিবহনকাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করেছে।

অভিযান চলাকালীন পিকআপ চালক অনুপ দত্ত (৩১)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের কেয়াগড় এলাকার গকুল দত্তের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই অজ্ঞাতনামা আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত অনুপ দত্ত এবং পলাতক দুই আসামির বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১০, তারিখ: ৩০/১২/২০২৫) দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, পার্বত্য এলাকায় মাদকের প্রসার রোধে যৌথ বাহিনীর এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar