1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির হোতা ১৯ মামলার আসামী স্প্রে বাবুসহ গ্রেপ্তার -২ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির হোতা ১৯ মামলার আসামী স্প্রে বাবুসহ গ্রেপ্তার -২

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে সোমবার ২৯শে ডিসেম্বর বিকাল ৪টার সময় আবুল খায়ের বাবু ওরফে স্প্রে বাবু ও তার সহযোগী জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চেতনানাশক কেমিক্যাল, টর্চলাইট, সিরিঞ্জসহ মাস্টার ‘কি’ বা চাবি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার গৌরিপুর গ্রামের জবেদ আলীর ছেলে আবুল খায়ের বাবু ওরফে স্প্রে বাবু (২৬) ও একই উপজেলার বাদঘাটা গ্রামের আবুল গাজীর ছেলে জাহাঙ্গীর (২০)।

দুর্ধর্ষ এ অপরাধীদের গ্রেপ্তারের পরপরই রাত ১০টায় শ্যামনগর থানায় সংবাদ সম্মেলন করেন কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজিব হোসেন। তিনি বলেন, কৌশলে মানুষের বাড়িতে ঢুকে খাবারে চেতনানাশক কেমিক্যাল স্প্রে করতেন বাবু ও তার সহযোগীরা। পরবর্তীতে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়ার সুযোগ নিয়ে ঘরের তালা কিংবা গ্রিল কেটে ভিতরে ঢুকে সর্বস্ব লুটে নিতেন তারা। তিনি আরও জানান গত ১৫ ডিসেম্বর শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের আশরাফুজ্জামানের বাড়ির সদস্যদের অচেতন করে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে যায় দুবৃর্ত্তরা। সে ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ একটি ডায়েরী হওয়ার পর তদন্তের প্রেক্ষিতে সেখানে আবুল খায়ের বাবুর জড়িত থাকার প্রমান মেলে। পরবতীতে সাধারণ ডায়েরী মামলায় রুপান্তরের প্রেক্ষিতে সহযোগীসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত শ্যামনগর অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে প্রায় ছয়মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পায়। থানার রেকর্ডপত্র পর্যালোচনায়, গ্রেফতারকৃত আসামাী আবুল খায়ের বাবু ওরফে স্প্রে বাবু এর নামে শ্যামনগর থানায় ৪টি, কালিগঞ্জ থানায় ৬টি, আশাশুনি থানায় ২টি, সাতক্ষীরা সদর থানায় ২টি, দেবহাটা থানায় ২টি, খুলনা বটিয়াঘাটা থানায় ১টি, বাগেরহাট সদর থানায় ১টি, মাগুরা শ্রীপুর থানায় ১টি, মাগুরা শালিখা থানায় ১টি সহ সর্বমোট ১৯ টি মামলা রয়েছে এবং অত্র থানায় ৩টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে এবং জাহাঙ্গীর এর নামে শ্যামনগর থানায় ৬ টি মামলা রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় শান্তিপ্রিয় মানুষের উপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করে সর্বস্ব কেড়ে নিয়ে সর্বশান্ত করে আসছে।

তাকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে- উল্লেখ করে তিনি আরও বলেন, তার অপরাপর সহযোগীদের নাম পরিচয় উদঘাটনসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar