1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ২৪ জন গ্রেফতার  - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

রাজশাহীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ২৪ জন গ্রেফতার 

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী ব্যুরো চীফ 

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ২০ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৬ জন রয়েছেন।

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত আসামি মো: নজরুল ইসলাম জুলু (৫২), মো: সোহান (২২), মো: মিজানুর রহমান (২৫) ও মো: রবিন (২৭)।

রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপ-দপ্তর সম্পাদক নজরুল ইসলাম জুলু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মো: নজির শেখ ড্রাইভারের ছেলে; আওয়ামীলীগের সক্রিয় কর্মী সোহান মহানগরীর কর্ণহার থানার সায়েরপুকুর এলাকার মো: মিজানুর রহমানের ছেলে; আওয়ামীলীগ সমর্থক মিজানুর রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী বিজয়নগর তালধারী এলাকার মো: এরফান আলীর ছেলে ও যুবলীগ কর্মী রবিন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক পাচানীমাঠ এলাকার মোবারকের ছেলে।

আরএমপি মুখপাত্র জানান, অভিযান চলমান থাকবে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar