1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উত্তর বিনামারায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উত্তর বিনামারায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ জন খবরটি পড়েছেন

মোঃ আলমগীর হোসেন রানা , চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপি চেয়ারপারসন, সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর রুহের মাগফেরাত কামনায় চকরিয়ায় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর, মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে।

এদিন মরহুমার আত্মার শান্তি কামনায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় উত্তর বিনামারা হাফেজখানায় কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দেশমাতার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে একজন দেশপ্রেমিক, ইনসাফপূর্ণ শাসক ও গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী হিসেবে জান্নাতে উচ্চ মাকাম দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি প্রদানের জন্য দোয়া করা হয়।

উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: মাষ্টার মোঃ আলমগীর হোসেন রানা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক, চকরিয়া পৌরসভা বিএনপি, হাফেজ নিজাম উদ্দিন, ইমাম, উত্তর বিনামারা আল আকসা জামে মসজিদ, নুরুল আমিন, সহকারী ইমাম, উত্তর বিনামারা আল আকসা জামে মসজিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হাফেজখানার ছাত্রবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর বিনামারা আল আকসা জামে মসজিদের সহকারী পেশ ইমাম জনাব নুরুল আমিন। মোনাজাত শেষে মরহুমার স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar