1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে কালকিনী থেকে ঢাকায় ১১০ বছরের মৌলভী আব্দুর রশিদ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে কালকিনী থেকে ঢাকায় ১১০ বছরের মৌলভী আব্দুর রশিদ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ১১০ বছর বয়সেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় এসেছেন মাদারীপুরের কালকিনীর বাসিন্দা মৌলভী আব্দুর রশিদ। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার সড়কে তাকে দেখা যায়।

নিজের বয়স উল্লেখ করে মৌলভী আব্দুর রশিদ বলেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন। তার ভাষায়, জানাজায় উপস্থিত থাকতে না পারলে তা তার জন্য আফসোসের কারণ হয়ে থাকত।

তিনি জানান, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন ভক্ত ছিলেন এবং তার জানাজাতেও অংশ নিয়েছিলেন। মৌলভী আব্দুর রশিদের মতে, জিয়াউর রহমানের দেশপ্রেমের প্রতিফলন তিনি খালেদা জিয়ার মধ্যেও দেখেছেন। তিনি বলেন, বহু নির্যাতন ও জেল-জুলুমের মুখেও খালেদা জিয়া কখনও আপস করেননি এবং নৈতিক অবস্থান থেকে সরে যাননি।

মৌলভী আব্দুর রশিদ আরও বলেন, তার মতে খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আবার জন্ম নেবেন কি না, সে বিষয়ে তিনি সন্দিহান। তিনি মনে করেন, তার মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত দেশপ্রেমিক নেত্রীকে হারিয়েছে।

বুধবার বেলা ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং দুই মিনিট পর তা শেষ হয়। জানাজা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকা পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar