1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের হরিণ লোকালয় থেকে উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা

সুন্দরবনের হরিণ লোকালয় থেকে উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর দ্বীপ বেষ্টিত গাবুরা এলাকা থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে এলাকাবাসীর সহযোগীতায় হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা কাশেম সরদার জানান, হঠাৎ তার বাড়ির পাশ দিয়ে কুকুর একটা হরিণ তাড়িয়ে নিয়ে যাচ্ছে দেখতে পেয়ে, স্থানীয় আরো বেশ কিছু লোকজন মিলে হরিণটিকে আটকিয়ে বনবিভাগকে খবর দিলে তারা এসে হরিণটিকে নিয়ে যায়। তিনি আরও জানান, মনে করা হচ্ছে সুন্দরবন থেকে নদী সাঁতরে হরিণটি লোকালয়ে প্রবেশ করেছে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, উদ্ধার করার পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উদ্ধারকৃত হরিণটি সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্কে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর গাবুরা ইউনিয়নের ৯নং সোরার দৃষ্টিনন্দন পার্কের পাশের খোলপেটুয়া নদী থেকে একটি হরিণ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar