1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাছা থানাধীন এলাকায় জমজমাট নকল সিগারেটের ব্যবসা - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

গাছা থানাধীন এলাকায় জমজমাট নকল সিগারেটের ব্যবসা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম, গাজীপুর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন এলাকায় প্রকাশ্যে ও নির্বিঘ্নে চলছে নকল সিগারেটের রমরমা ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কার্যক্রম চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো হস্তক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, গাছা থানার ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর এলাকায় অবস্থিত বাহার মার্কেটে দীর্ঘদিন ধরে নকল সিগারেট বিক্রি করা হচ্ছে। অভিযুক্ত বিক্রেতার নাম মো. কাউসার মোল্লা। ঠিকানা—বাহার মার্কেট, দক্ষিণ খাইলকুর গাছা থানা, গাজীপুর সিটি কর্পোরেশন।

এ বিষয়ে গণমাধ্যমের কাছে স্বীকারোক্তি দেন মোহাম্মদ সায়েম মোল্লা। গণমাধ্যমকর্মীরা তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তিনি নতুন ব্যবসায়ী এবং এ বিষয়ে তেমন অবগত নন। তবে তার কাছে পণ্য বিক্রির কোনো বৈধ মেমো বা কাগজপত্র নেই বলে স্বীকার করেন। তিনি নিজেই বলেন, “মেমো ছাড়া মাল বিক্রি করা অপরাধ—এটা আমি জানি।

প্রশ্নের মুখে পড়ে তিনি তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন এবং তার বড় ভাইকে ফোন করে বিষয়টি জানান।ঘটনাস্থলে উপস্থিত আরেকজন গণমাধ্যমকর্মীও পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন।
এ বিষয়ে মানবাধিকার সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলা হলে তারা জানান, নকল সিগারেট বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করলে এ ধরনের অবৈধ ব্যবসা নির্মূল করা সম্ভব।

বিশেষজ্ঞরা আরও জানান, নকল ও ভেজাল সিগারেট স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে কিডনি সমস্যা, লিভারের ক্ষতি, ফুসফুস ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকার সচেতন নাগরিকদের দাবি, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, গণমাধ্যম ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ ধরনের অপরাধ দমন ও নির্মূল করা সম্ভব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar