1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জমকালো আয়োজনে পর্দা নামল নবীনগর ম্যারাথন-২০২৫ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

জমকালো আয়োজনে পর্দা নামল নবীনগর ম্যারাথন-২০২৫

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদ আহমেদ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

নবীনগরে প্রথমবারের মতো আয়োজিত “নবীনগর ম্যারাথন ২০২৫” উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে রানার্স ক্লাব নবীনগরের উদ্যোগে এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (০২ জানুয়ারি) ম্যারাথনটি সকাল ০৭ টা ৩০ মিনিটে আলীয়াবাদ গোলচত্বর থেকে শুরু হয়ে ০৫ কিলোমিটার পথ অতিক্রম করে জুলাইপাড়া পর্যন্ত গিয়ে ইউটার্ন নিয়ে পুনরায় আলীয়াবাদ গোলচত্বরে এসে শেষ হয়। ভোরের পথচারী, প্রাতঃভ্রমণকারি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উপস্থিত আপামর মানুষ অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে করতালি ও শুভেচ্ছা জানান।

ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেন রনি আহমেদ (২০), তিনি ১০ কিলোমিটার দৌড় শেষ করেন ৩০ মিনিটে। দ্বিতীয় স্থান অর্জন করেন আশিক আহমেদ (২২), তার সময় লেগেছে ৩৫ মিনিট। তৃতীয় স্থান অর্জনকারী মিজান মিয়া (১৯), তিনি দৌড় শেষ করেন ৩৭ মিনিটে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী ও সমাজসেবক নজরুল ইসলাম নজু। তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা শরীর ও মনকে সুস্থ রাখে এবং এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সামরিক সদস্য আতিক কমান্ডার। আয়োজক কমিটিতে ছিলেন সাংবাদিক সুমন উদ্দিন, মামুনসহ অন্য সদস্যরা।

ম্যারাথনের প্রধান আয়োজক সাংবাদিক ও সমাজকর্মী আশরাফুল হক (অব.) বলেন, নবীনগরে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এই আয়োজন করা হয়েছে। নিয়মিত হাঁটা ও ব্যায়ামকে উৎসাহিত করাই এ ম্যারাথনের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন নবীনগরের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar