1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে ওয়ান ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

রাঙামাটিতে ওয়ান ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​ মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি।

রাঙামাটি সরকারি কলেজের নিচের মাঠে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘ওয়ান ডে নাইট উন্মুক্ত শর্ট মিনিবার ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।​বিকেল ৩টায় শুরু হওয়া এই টুর্নামেন্টে সর্বমোট ২২টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কাটাছড়ি পহর ক্লাব ও গিয়াস উদ্দিন স্মৃতি ক্লাব। খেলা শুরুর প্রাক্কালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথি মো. হাবীব আজম বলেন,​খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। সুস্থ সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের বিকল্প নেই।​তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইদ্রিস হাওলাদার, সাবেক সভাপতি, পৌর শ্রমিকদল।​মোঃ সুমন, সহ-সভাপতি, জেলা ছাত্রদল।​ওমর মোরশেদ, সভাপতি, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল।​শহিদুল ইসলাম শুভ, সহ-সভাপতি, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল।
​আলভি হাসান নাঈম, সাংগঠনিক সম্পাদক, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল।​টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক তত্তাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনভর টানটান উত্তেজনার পর রাতে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar