1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় রেল লাইনে কাটা পড়ে প্রাণ গেল আলমগীরের - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

লোহাগাড়ায় রেল লাইনে কাটা পড়ে প্রাণ গেল আলমগীরের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ জন খবরটি পড়েছেন
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ এলাকায় রেল লাইনে কাটা পড়ে মো. আলমগীর নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটানাটি ঘটে।

নিহত মো. আলমগীর সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত কবির আহমদের পুত্র বলে নিশ্চিত করেছেন স্থানীয় সূত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম আমিরাবাদ এলাকার রেল লাইনের ওপর দিয়ে চলাচলের সময় একটি চলন্ত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয় বলে জানা গেছে। এই দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে আকস্মিক এই মৃত্যুর খবরে নিহত আলমগীরের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। স্থানীয়রা রেললাইন এলাকায় নিরাপত্তা জোরদার ও সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar