1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে ১ যুবক গ্রেপ্তার - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

রাজশাহীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে ১ যুবক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- মো: কাওসার হোসেন তমাল (২৫), রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকার দারুশা গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার মহাদেবপুর থানার ভবানীনগর এলাকার বাসিন্দা মোসা: নাসরিন জাহান (২৫) গত ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মো: কাওসার হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হয়। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী চিড়িয়াখানার গেটের সামনে সাক্ষাৎকালে অভিযুক্ত ব্যক্তি নিজেকে “এসআই, সিআইডি পুলিশ” হিসেবে পরিচয় প্রদান করেন। এ সময় বাদীর সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতি উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে কথাবার্তা বলার একপর্যায়ে অভিযুক্তের কথাবার্তা ও আচরণে সন্দেহ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত স্থানীয় পরিচিত ব্যক্তিরা তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত পুনরায় নিজেকে সিআইডির এসআই এবং ৪৯তম বিসিএস ক্যাডার হিসেবে দাবি করেন।

বাদী ও স্থানীয় পরিচিত ব্যক্তিবর্গের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত তার ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। এরপর বাদী নাসরিন জাহান সাক্ষী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো: কাওসার হোসেন তমালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় রাজপাড়া থানা অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্নপূর্বক একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar