1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবাকে আর্থিক সহায়তা প্রদান করে জামায়াত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবাকে আর্থিক সহায়তা প্রদান করে জামায়াত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭২ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ওয়াহেদুল করিম, পঞ্চগড় প্রতিনিধি।

পঞ্চগড়ের বোদা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখা। আগুনে সর্বস্ব হারানো পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও সান্ত্বনা প্রদান করা হয়েছে।

জানা যায়, বোদা উপজেলার ৫ নং বড়শশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় সায়েদ আলী নামে এক ব্যক্তির বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তার ঘরবাড়ি ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখার নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি তারা পরিবারটির প্রতি সমবেদনা প্রকাশ করেন ও ধৈর্য ধারণের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ জাহিদুর রহমান। তিনি বলেন, মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন বোদা উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ তসলিম উদ্দীন, বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হাই, ইউপি সদস্য মোঃ আব্দুল ওহাবসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar