1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে রাঙামাটিতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে রাঙামাটিতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি।

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিন ভাই ও এক বোনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতরা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আদালতে দায়েরকৃত নালিশি মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি (শুক্রবার) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে রিজার্ভ বাজারের পুরাতন পাড়া ও সাঁওতাল পাহাড় সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বাদীর মাতার পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১৯.৫০ শতক জায়গা বিবাদীরা দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার দিন সকালে বিবাদীরা লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে। এসময় জায়গার মালিকপক্ষ বাধা দিলে বিবাদীরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন— মোঃ মহিউদ্দিন মনির (৪৩), মোঃ জসিম উদ্দিন (৪৫), মোঃ ফারুক (৩৫) এবং তাদের বোন রোজী আকতার (২৫)।

আহতদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথায়, পিঠে ও হাতে ধারালো অস্ত্রের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য একজনকে চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এই ঘটনায় মোঃ ফারুক বাদী হয়ে ৫ ফেব্রুয়ারি রাঙামাটির বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ।

অভিযুক্তরা হলেন— মোঃ জামাল উদ্দীন (৪৫), রিনা বেগম (২২), মোঃ শাহজাহান (৫০), পাখি আক্তার (৪৬), মোঃ জিহাদ (২৪) এবং মোঃ রিফাত (২২)। তারা সবাই রিজার্ভ বাজার মোহাম্মদপুর সাঁওতাল পাহাড় এলাকার বাসিন্দা।

মামলার বাদী মোঃ ফারুক জানান, বিবাদীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। তারা আমাদের জায়গা দখল করতে চায় এবং বাধা দিলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। থানায় মামলা গ্রহণে বিলম্ব হওয়ায় আমরা ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছি।

বর্তমানে এলাকায় এই ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar