1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়া থানা থেকে লুট হওয়া অধিকাংশ অস্ত্র এখনো উদ্ধারহীন, নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

লোহাগাড়া থানা থেকে লুট হওয়া অধিকাংশ অস্ত্র এখনো উদ্ধারহীন, নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ জন খবরটি পড়েছেন
লোহাগাড়া থানা থেকে লুট হওয়া অধিকাংশ অস্ত্র এখনো উদ্ধারহীন, নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ


মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লোহাগাড়া থানা ও চুনতি পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের বিপুল সংখ্যক অস্ত্রের বড় একটি অংশ এখনো উদ্ধার না হওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে উদ্বেগ বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সংঘটিত অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় থানা ও ফাঁড়ি থেকে প্রায় ৩৮টি আগ্নেয়াস্ত্র লুট হয়, যার মধ্যে অধিকাংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের পিস্তল, শর্টগান, গ্যাসগান, এসএমজি ও রাইফেল। এ পর্যন্ত কয়েকটি অভিযানে মাত্র কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে। বিভিন্ন সময়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হলেও অধিকাংশ অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, এসব অস্ত্র নির্বাচনকে সামনে রেখে অবৈধভাবে ব্যবহৃত হলে ভোটকেন্দ্রিক সহিংসতা, বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। তারা দ্রুত ও কার্যকর অভিযান জোরদার করে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত ও উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন। অন্যদিকে চট্টগ্রাম-১৫ আসনের এনসিপি মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল মাবুদ জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো আশানুরূপ অগ্রগতি নেই।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar