1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিলাইছড়িতে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার ও ধ্বংস - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

বিলাইছড়িতে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার ও ধ্বংস

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি।

রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। পার্বত্য অঞ্চলে মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর এই তৎপরতা চালানো হয়।​

সেনা সূত্রে জানা গেছে, গতকাল ০৫ জানুয়ারি (সোমবার) রাত ৯টা ৪০ মিনিটে বিলাইছড়ি জোনের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়নের ডরমেটরি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি অজ্ঞাতনামা বাসার পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা বেশ কিছু বস্তা উদ্ধার করা হয়। পরে তল্লাশি করে সেসব বস্তা থেকে মোট ৬৭ কেজি অবৈধ দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। ​উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ রাতেই বিলাইছড়ি জোন সদরে নিয়ে যাওয়া হয়।

আজ ০৬ জানুয়ারি (মঙ্গলবার) সকালে জোন সদরের ট্রেনিং শেডের পাশে স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়। মাটিতে গর্ত করে এবং অগ্নিসংযোগের মাধ্যমে এই বিপুল পরিমাণ মদ জনসম্মুখে বিনষ্ট করা হয়।
​পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান প্রশংসিত হয়েছে।

জোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar