1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে শীতার্তদের পাশে জেলা পরিষদ সদস্য হাবীব আজম: শীতবস্ত্র বিতরণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

রাঙামাটিতে শীতার্তদের পাশে জেলা পরিষদ সদস্য হাবীব আজম: শীতবস্ত্র বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোঃ কামরুল ইসলাম, ​রাঙামাটি জেলা প্রতিনিধি।

রাঙামাটি পার্বত্য জেলার শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং পর্যটন ও নার্সিং ইনস্টিটিউটের আহ্বায়ক মো. হাবীব আজম। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় শহরের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

​বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় কাঠালতলী গোডাউন সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য বাবু দয়াল দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী জামে মসজিদের সভাপতি মো. বাবুল আলী, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কাঠালতলী মৈত্রী বিহারের সভাপতি বাবু পুর্নেন্দু বিকাশ চাকমা, সমাজসেবক মো. মাইনুদ্দিন, হিল সার্ভিসের সাধারণ সম্পাদক জাভেদ সিদ্দিক, বনরূপা ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মো. বেলাল এবং কাঠালতলী দুর্গা মাতৃ মন্দিরের সাধারণ সম্পাদক বাবু পুলক শীল।

বক্তব্য ও মানবিক আহ্বান: সভাপতির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, শীত শুধু একটি ঋতু নয়, এটি অসহায় মানুষের জন্য এক কঠিন বাস্তবতা। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধিদের দায়িত্ব কেবল সভা-সমাবেশে সীমাবদ্ধ নয়, বরং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা। মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বলেন, মো. হাবীব আজম একজন মানবিক জনপ্রতিনিধি। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগ সমাজের অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিলফুল ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ওমর মোরশেদ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সারিবদ্ধভাবে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। কনকনে শীতে উষ্ণ কাপড় পেয়ে স্থানীয় এলাকাবাসী মো. হাবীব আজমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar