1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

শ্যামনগরে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১০১ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ-ভারত কৈখালী সীমান্তে অভিযান চালিয়ে ৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

আটককৃত ব্যক্তি হলেন, উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪১)।

শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক উপজেলার পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ সহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত মদ ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar