দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯৭ বোতল উইন কোরেক্স সহ ০২ জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গ্রামের সবুর শেখের দুই ছেলে আলমগীর হোসেন বাবু (৩৫) ও মোঃ জাহিদ হোসেন (২৪)।
শুক্রবার (০৯ জনুয়ারি) রাত ৪টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার সংলগ্ন ব্রীজ এর নিচে ইট সলিং রাস্তর উপর থেকে আলমগীর হোসেন বাবু ও জাহিদ হোসেনকে গ্রেফতার করে ডিবি। এসময় আলমগীর হোসেন বাবুর কাছ হেফাজত থেকে ২৯৭ বোতল উইন কোরেক্স ও জাহিদ হোসেন এর হেফাজত থেকে ২০০ বোতল উইন কোরেক্স, সর্বমোট ৪৯৭ বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্যামনগর থানার অফিস ইনচার্জ খালেদুর রহমান বলেন, আসামিদের শ্যামনগর থানায় হস্তান্তরের পর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মিনাজ উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাদের আদালতে পাঠানো হবে।