1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ২ শ্রমিক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ২ শ্রমিক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর ঢাকা-মোহনগঞ্জ রেলপথে চল্লিশা বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন,দিনাজপুর জেলার ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায় (২৪) ও শেরপুর জেলার রাসেল মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোণা সদরের চল্লিশা বাজার এলাকায় সন্ধ্যার দিকে ওই দুই শ্রমিক রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় পৌঁছালে ট্রেনের সাথে তাদের ধাক্কা লাগে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar