1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বারহাট্টায় চোরাচালানকালে ৩২ ভারতীয় গরু সহ ১ চোরাকারবারি আটক - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

বারহাট্টায় চোরাচালানকালে ৩২ ভারতীয় গরু সহ ১ চোরাকারবারি আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

চোরাচালানের মাধ্যমে ভারত থেকে গরু এনে বাংলাদেশের বাজারে বিক্রি করছিলো একটি চক্র। এবার ৩২টি ভারতীয় গরু সহ পুলিশের জালে ধরা পড়লো সেই চক্রের চোরাকারবারি। এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। নেত্রকোণার বারহাট্টা উপজেলায় এই ঘটনা ঘটেছে।

আটককৃত চোরকারবারি হলেন- আলমগীর মিয়া (৩৫)। তার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জে।

সোমবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম। এর আগে গতকাল রবিবার দিবাগত মধ্যরাতে বারহাট্টার নৈহাটী এলাকা থেকে চোরকারবারি সহ গরুগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, বারহাট্টা উপজেলার নৈহাটী বাজারে প্রতি সপ্তাহের সোমবার গরুর হাট বসে। আশপাশের বিভিন্ন এলাকার কয়েক লাখ গরু এই হাটে কেনাবেচা হয়। পাশ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই বাজারে এনে বিক্রির অভিযোগ রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারের পাশ থেকে আলমগীর মিয়াকে গরু সহ আটক করা হয়।

বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, আটক আলমগীরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar