1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে কদম গাছে ঝুলছিল নব মুসলিমের মরদেহ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

কালীগঞ্জে কদম গাছে ঝুলছিল নব মুসলিমের মরদেহ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে লতাবর আদর্শপাড়া এলাকায় কদম গাছ থেকে আলামিন ইসলাম( ৬৫) নামে এক নব মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আলামিন ইসলামের পিতার নাম আছর মামুদ। তিনি স্ত্রী আয়েশা ও এক পুত্রসন্তান (১৮ বছর) নিয়ে এলাকায় বসবাস করতেন। এলাকাবাসী ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, আলামিন ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়াও তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বনিবনা ভালো যাচ্ছিল না বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে লতাবর আদর্শ পাড়ায় (বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরে) একটি কদম গাছের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন,
“এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি লোকটি মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

স্থানীয় সূত্রে আরও জানা যায়, আলামিন ইসলাম প্রায় ৩০ বছর আগে ভারত থেকে বাংলাদেশে আসেন। তার পূর্ব নাম ছিল গোবিন্দ চন্দ্র এবং স্থানীয়ভাবে তিনি ‘গোবিন্দ ডাকাত’ নামেও পরিচিত ছিলেন। বাংলাদেশে আসার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আলামিন ইসলাম নামকরণ হয়ে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আয়েশা নামের এক নারীকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন।

মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar