1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসানের উদ্যোগে কম্বল বিতরণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

অভয়নগরে রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসানের উদ্যোগে কম্বল বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৮২ জন খবরটি পড়েছেন

মানবতার ছোঁয়ায় উষ্ণ হলো শীতার্ত মানুষের জীবন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর (যশোর) প্রতিনিধি.।

“মানবতার ছোঁয়ায় উষ্ণ হোক শীতার্ত মানুষের জীবন”—এই স্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলার ভবদহ জলাবদ্ধ এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার আবুল হাসান (PHF)।

সোমবার বিকালে চলিশিয়া ইউনিয়নের ফকিরবাড়ি আল হাসান মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দুই শতাধিক শীতার্ত, সাধারণ ও শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অভয়নগর প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি এফ এম গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কাজী মোঃ জয়নুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া মডেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুর রউফ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মাসুদ আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী বিল্ডার্স লিমিটেডের পরিচালক কায়সার আহমেদ।

কম্বল বিতরণকালে রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসান বলেন,

“এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। আমার এলাকার মানুষ শীতের কষ্টে রাত কাটাবে আর আমি নীরব থাকবো—এটা কোনোভাবেই সম্ভব নয়। দীর্ঘদিনের জলাবদ্ধতায় ভোগান্তিতে থাকা এই মানুষগুলো যেন শীতে কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র উপহার।”

তিনি আরও বলেন, তীব্র শীতে অসহায় মানুষ যখন মানবেতর জীবনযাপন করছে, তখন সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের দুঃখ লাঘবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় তিনি ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করেন এবং জানান, সাধারণ মানুষের অধিকার ও মানবিক প্রয়োজনে তিনি অতীতেও পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। জনস্বার্থে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আশ্বাস দেন রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar