দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ১০, ৪০০ প্যাকেট অবৈধ বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন বার মাইল বাজার সংলগ্ন সড়ক ব্যবহার করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিড়ি পাচার করা হচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) হতে প্রেরিত একটি চৌকস টহল দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ১০,৪০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিড়ির আনুমানিক সিজার মূল্য ৫,৭২,০০০/- (পাঁচ লক্ষ বাহাত্তর হাজার) টাকা। মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত অবৈধ নকল বিড়ি বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।