1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য খালে তিন শিকারি,ট্রলার ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য খালে তিন শিকারি,ট্রলার ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার খালে টহলের সময় তিন শিকারি সহ ৬০০ ফুট হরিণ ধরার ফাঁদ ও একটি ট্রলার জব্দ করেছে  বনরক্ষীরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি)রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কচিখালি অভয়ারণ্যের খালে  নিয়মিত টহল  দেওয়ার সময় একটি ট্রলার দেখে সন্দেহ হয় এবং তাদেরকে ওই ট্রলারটি থামানোর জন্য সংকেত দেওয়া হলে ট্রলারে থাকা জেলেরা দ্রুত ট্রলারটি চালিয়ে পার্শ্ববর্তী সুন্দরবনে চার হরিণ শিকারী পালিয়ে যেতে সক্ষম হলেও তিন জনকে আটক করে বনরক্ষীরা। এ সময় ট্রলারে থাকা ৬০০ ফুট হরিণ ধরার ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে তারা।

আটকৃত হরিণ শিকারীরা হলো বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোড়ালিয়া গ্রামের অলিউল ইসলাম গাজী (৪২), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী(৪০)। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে ১৪ জানুয়ারি দুপুরে বাগেরহাট জেল হাজতে প্রেরণ  করা হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণ শিকারীদের কোন ছাড় নয় তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar