1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সড়কে শৃঙ্খলা ফেরাতে লোহাগাড়া উপজেলা প্রশাসনের অভিযান - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সড়কে শৃঙ্খলা ফেরাতে লোহাগাড়া উপজেলা প্রশাসনের অভিযান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লোহাগাড়া সদর বটতলী স্টেশন এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দায়ে ঈগল সার্ভিসের তিনটি বাসকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বৈধ পার্কিং অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

অভিযানকালে দেখা যায়, বটতলী স্টেশন এলাকায় নির্ধারিত পার্কিং স্থান উপেক্ষা করে যত্রতত্র বাস পার্কিংয়ের ফলে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় (অবৈধভাবে যানবাহন পার্কিং ও জনদুর্ভোগ সৃষ্টি) ঈগল সার্ভিসের তিনটি বাসকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে লোহাগাড়া উপজেলা ট্রাফিক পুলিশ এবং ভূমি অফিসের স্টাফরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বিকভাবে সহযোগিতা করেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও চালকদের সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে কেউ নির্ধারিত পার্কিং এলাকা ছাড়া সড়কের ওপর বা জনসমাগমপূর্ণ স্থানে গাড়ি পার্কিং করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে এসিল্যান্ড মং এছেন বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar