1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে ট্রাক–সিএনজি দুর্ঘটনায় নারী যাত্রী নিহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

রাঙ্গামাটিতে ট্রাক–সিএনজি দুর্ঘটনায় নারী যাত্রী নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১১ জন খবরটি পড়েছেন
রাঙ্গামাটিতে ট্রাক–সিএনজি দুর্ঘটনায় নারী যাত্রী নিহত

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ সকাল ১০টায় রাঙামাটি শহরের টিভি সেন্টার সংলগ্ন রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঢালু অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-০৬৯৩) ঢালু রাস্তায় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাকটি পেছনে থাকা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালকসহ চারজন আরোহী ছিলেন। ট্রাকটি উল্টে পড়ার মুহূর্তে চালকসহ তিনজন দ্রুত লাফিয়ে নামতে পারলেও একজন বৃদ্ধা ভেতরে আটকা পড়েন। ট্রাকের নিচে চাপা পড়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে রাঙামাটি জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১০টা ৫০ মিনিটে চাপা পড়া ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে—মোমেনা বেগম (৬০), স্বামী: মৃত রায়হান উদ্দিন। তাঁর স্থায়ী ঠিকানা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কালকাপুর গ্রামে; বর্তমানে তিনি মানিকছড়ি এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঢালু রাস্তায় ওঠার সময় ব্রেক বিকল হওয়া বা অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ঢালু সড়কে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar