1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভয়াবহ শীতঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল ১৩ হাজার ফ্লাইট - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ভয়াবহ শীতঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল ১৩ হাজার ফ্লাইট

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ ডেস্ক | যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের আঘাতে দেশজুড়ে চরম বিপর্যয় নেমে এসেছে। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তীব্র তুষারপাত ও বরফ জমে যাওয়ায় প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো মানুষ এবং অন্তত এক ডজন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) থেকে বিভিন্ন অঞ্চলে এই দুর্যোগ প্রকট আকার ধারণ করে বলে জানিয়েছে এনডিটিভি।

এপি জানায়, প্রায় ১৪ কোটি মানুষ— যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি— এই ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত এলাকায় ভারী তুষারপাত, বরফ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কয়েক দিন ধরে তীব্র শীত অব্যাহত থাকতে পারে।

এ নিয়ে আবহাওয়াবিদ অ্যালিসন স্যান্টোরেলি বলেন, তুমুল শীতের কারণে এলাকাটিতে জমা বরফ ধীরে ধীরে গলছে। এতে ব্যাপকভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ডজনের বেশি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন।

দেশটির স্টেট সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানান, আগাম ত্রাণ ও উদ্ধার দল মোতায়েনের পাশাপাশি জনগণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।

এ দিকে ঝড়ের প্রভাবে শনিবার অন্তত ১ লাখ ২০ হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়। টেক্সাস ও লুইজিয়ানায় সবচেয়ে বেশি ক্ষতি হয়। শেলবি কাউন্টিতে গাছ ভেঙে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ায় হাজারো মানুষ অন্ধকারে পড়েন। স্থানীয় কর্মকর্তারা পরিস্থিতিকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেছেন।

ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, ওকলাহোমা সিটি, ডালাস-ফোর্ট ওর্থ, শিকাগো, আটলান্টা ও ওয়াশিংটনসহ বড় বিমানবন্দরগুলোতে ব্যাপক সংখ্যায় ফ্লাইট বাতিল হয় এই ঝড়ের কারণে। জর্জিয়া ও নিউ জার্সিতে যান চলাচলের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, কিছু এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা হারিকেনের সমান হতে পারে। মিডওয়েস্টেও অনুভূত তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি ফারেনহাইটে নেমে যাওয়ায় ফ্রস্টবাইটের ঝুঁকি বেড়েছে। ঝড়টি উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় ওয়াশিংটন থেকে বোস্টন পর্যন্ত ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

#আরএ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar